দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার পর্যটন জোনে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজার পর্যটন জোনে পৃথক অভিযান চালিয়ে দুটি খাবার হোটেল এবং একটি পানির ফ্যাক্টরিকে সাড়ে ছয়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (৮ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এ তথ্য জানান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিনিয়া জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


পর্যটন জোনে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা


অভিযানে কলাতলীর হোটেল-মোটেল জোনের রূপসী বাংলা রেষ্টুরেন্টের ম্যানেজার মনিরুজ্জামান (৫১), ব্লু ওয়েব রেষ্টুরেন্টের ম্যানেজার সাইফুল হুদা (৪৩) ও আপন ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার আনসার খানকে (৩৫) জরিমানা করা হয়।


আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণে নজরদারি বৃদ্ধিতে এ অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে, নিরাপদ খাদ্য আইনে খাদ্যপণ্য উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে ভেজালের কারণে দুই হোটেলের ম্যানেজারকে পাঁচ লাখ টাকা এবং ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, দেশীয় পণ্যে বিদেশি স্টিকার ব্যবহারের কারণে আপন ড্রিংকিং ওয়াটারের ম্যানেজারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

Tag
আরও খবর