ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

তালার পাটকেলঘাটায় বাবা মাকে ভরনপোশন না দেওয়ায় কারগারে পুত্র

 তালায় বাবা মাকে ভরন পোশন না দেওয়ায় পুত্র উৎপল সাহা (৪২)কে গ্রেফতার করেছে  পুলিশ।  শুক্রবার সন্ধ্যায় তাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোড়ের বাড়ি থেকে গ্রেফতার করে পাটকেলঘাটা থানা পুলিশ। উৎপল সাহা তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলরাম পুর গ্রামের দিনবন্ধু সাহার ছেলে। শুক্রবার বিকালে  দিনবন্ধু সাহা পুত্র উৎপল সাহার বিরুদ্ধে মামলাটি দ্বায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে,সুচতুর সম্পদ লোভী পরকিয়া প্রেমে আসক্ত উৎপল সাহা তার স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ২০২২ সালে স্ত্রী মৌসুমী সাহাকে আত্মহত্যায় প্ররোচিত করেন। পরে ঘটনাটি ভিন্ন খাদে নিয়ে যেতে  নিজে মামলার বাদী হয়ে নিজের বাবা মাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ঐ মামলায় তার বাবা মাকে কারাগারে পাঠান।সেই সুযোগে পাটকেলঘাটা বাজারের বাড়িটা নিজেই দখল করে নেন।বেশকিছু দিন আগে বাবা মায়ের কাছে পুনঃরায় সম্পত্তি দাবী করে আসছিল উৎপল সাহা। কথা না শোনার কারনে সে তার  বৃদ্ধ বাবা মাকে ভরন পোষন বন্ধ করা সহ শারিরিক ও মানসিক  নির্যাতন করে আসছিল। পুত্রের এই নির্যাতন সইতে না পেরে বাবা বাদি হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান,  পিতা মাতার ভরন পোষন করতে অস্বীকৃতির অপরাধে  উৎপল সাহা(৪২)কে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার পিতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আসামীকে  আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর