পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপেও পাঠানো যাবে মেসেজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 09:42:00 am

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।


প্রতিনিয়ত কয়েকশো কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন।


এবার হোয়াটসঅ্যাপ থেকে আপনি অন্যান্য অ্যাপেও মেসেজ পাঠাতে পারবেন। মেটার মালিকানাধীন সাইটটি নতুন একটি ফিচার নিয়ে এলো। হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে অন্যান্য মাধ্যম যেমন সিগন্যাল, টেলিগ্রাম- এইসবে মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।


তবে হোয়াটসঅ্যাপের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানানো হয়নি। তাই এই ফিচার কবে নাগাদ সব ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।


ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট ভার্সন ২.২৪.৬.২ হিসেবে লঞ্চ হতে চলেছে। এই আপডেটেই থাকবে নতুন ফিচার। যেখানে হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপে চ্যাট করা যাবে। উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি সিগন্যাল কিংবা টেলিগ্রামে পাঠানো যাবে।


এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে বলেই মত প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের। ধরে নেওয়া যাক আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু আপনার বন্ধুর টেলিগ্রাম কিংবা সিগন্যালে অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি অন্য মাধ্যমে অ্যাকাউন্ট থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওই আলাদা মাধ্যমে আপনাকে আর অ্যাকাউন্ট খুলতে হবে না। কিংবা আপনার বন্ধুকেও হোয়াটসঅ্যাপে এসে অ্যাকাউন্ট খুলতে হবে না।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

১৩ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে




6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৮০ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৯৯ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৮৫ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে