ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খুবির সাথে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের লক্ষ্য এ মতবিনিময় অনুষ্ঠিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের লক্ষ্যে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সাথে ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষক ও গবেষক ড. সুশীলা শ্রেষ্ঠা এ মতবিনিময়ে অংশ নেন।

এ সময় তারা দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এমওইউ এবং কোলাবরেশন করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া নেপালের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ফরেস্ট্রি ইউনিভার্সিটি এবং নেপাল একাডেমি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাথেও খুলনা বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের বিষয়টি আলোচনায় স্থান পায়। সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পরে ড. সুশীলা শ্রেষ্ঠা খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন।

Tag
আরও খবর