দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুতুবদিয়ায় স্বাস্থ্যকর্মীর গাফিলতি ও অবহেলা: তদন্ত কমিটি গঠন

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার শামসুল আলমের বাড়িতে ওয়ার্ড ভিত্তিক টিকা কেন্দ্রে অদক্ষ স্বাস্থ্যকর্মীর অদক্ষতায় শিশু নুজাইরা সিদ্দিকা ঝুঁকিতে পড়েছে। তাই সোমবার(৪ মার্চ) তার বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন বলে জানিয়েছেন শিশুর কন্যার পিতা সাংবাদিক এআর আব্বাস ছিদ্দিকী।


অভিযোগ সূত্রে জানা যায় , উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় ওয়ার্ড ভিত্তিক টিকা কেন্দ্রের অদক্ষ স্বাস্থ্যকর্মী নুসরাত জাহান লাভলী চৌধুরী। কেন্দ্রের পাশেই তার বাড়ী। তাই আত্মীয় স্বজনদের সাথে গল্পে মশগুল হয়ে শিশুকে নিদিষ্ট স্থানে টিকাদানে গাফিলতি ও অবহেলার শিকার নুজাইরা সিদ্দিকা। এখন টিকাদান স্থানটি লাল হয়ে বিষ ফোঁড়াপাকায় পরিণত হয়েছে। এ অবস্থায় নিরুপায় হয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক টিকা দান স্থানে অপারেশনের ব্যবস্থার জন্য পরামর্শ দেন। ওই সময়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা নাদিম অনুপস্থিত থাকায় বিষয়টি তাৎক্ষণিক ভাবে দায়িত্বরত (এমওডিসি) শামীমকে শিশু কন্যা নুজাইরা সিদ্দিকাকে দেখালে তিনিও একই কথা বলে। তখন অদক্ষ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মৌখিক ভাবে অবহিত করেন।


পরে, গত শনিবার দুপুরে অদক্ষ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এমতাবস্থায় শিশু কন্যা নুজাইরা সিদ্দিকাকে নিয়ে দুচিন্তায় ভুগছেন তার পরিবার।


এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা নাদিমের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে, আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর