দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধরা’র কুতুবদিয়া উপজেলা কমিটি অনুমোদন

পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন 'ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কক্সবাজার জেলার অন্তর্গত সাগরবেষ্টিত দ্বীপ কুতুবদিয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এম, শহীদুল ইসলামকে আহ্বায়ক ও শাহেদুল ইসলাম মনিরকে সদস্য সচিব করা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা ২টায় উপজেলা সদরের অভিজাত বেলাভূমি রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কক্সবাজার জেলার আহবায়ক ফজলুল কাদের চৌধুরী ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম এই কমিটি ঘোষণা করেন। এ সময় জেলার নেতৃবৃন্দ ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিয়ে সম্মেলন করার জন্য নির্দেশ দেন।

১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে অন্যান্যরা হলেন, ১ম যুগ্ম আহবায়ক মাস্টার তৌহিদুল ইসলাম কাজল, দ্বিতীয় যুগ্ম আহবায়ক মাস্টার মোঃ আমিনুল হক, যুগ্ম সদস্য সচিব মাস্টার মিজানুর রহমানসহ ছয়জন সদস্যের নাম ঘোষণা করেন।

এ সময় ধরা’র জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন জনিত বৈশ্বিক সংকটকালে দ্বীপ উপজেলা কুতুবদিয়া মারাত্মক পরিবেশ সংকটে জর্জরিত। দ্বীপের পরিবেশ- প্রতিবেশ, প্রাণ- প্রকৃতি এবং জলবায়ু রক্ষার জন্য ধরা’র নেতাকর্মীদের মানবকল্যাণে ব্রত হয়ে কাজ করার আহবান করেন তিনি। এ ছাড়া, এ দ্বীপকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তোলার জন্য পরিবেশ কর্মীদের সবুজ প্রহরীর মতো ভূমিকা পালনের জন্য বলেন। অন্যদিকে, ধরা’র জেলা সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, ধরা’র নেতাকর্মীরা দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবি মনোভাব নিয়ে কাজ করে থাকেন। তারই অংশ হিসেবে দ্বীপের মানুষের মানবতার সেবক হিসেবে ধরা কুতুবদিয়ার নেতাকর্মীরা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag
আরও খবর