দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার পৌরসভা ও ব্র্যাক’র সমঝোতা স্মারক স্বাক্ষর

কক্সবাজার পৌরসভার সাথে সমন্বিতভাবে নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পে বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে গঠিত একটি কোলাবোরেশন হাব এর তত্ত্বাবধানে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশিকা তৈরি, রামু উপজেলার মিঠাইছড়িতে পৌরসভার নিজস্ব জায়গায় প্লাস্টিক বর্জ্য পূনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য একটি প্লান্ট স্থাপন এবং জনগণকে সচেতন করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।


এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ব্র্যাক ও কক্সবাজার পৌরসভার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কক্সবাজার পৌরসভার মিলনায়তনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী ও ব্র্যাক আরবার ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড ইমামুল আজম শাহী।


এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র যথাক্রমে সালাউদ্দিন সেতু, ওমর সিদ্দীকি লালু ও ইয়াছমিন আক্তার, কাউন্সিলর যথাক্রমে হেলাল উদ্দিন কবির, এসআইএম আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, এহেসান উল্লাহ, ওসমান সরওয়ার টিপু, নুর মোহাম্মদ মাঝু, শাহেনা আক্তার পাখি, জাহেদা আক্তার, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ পৌরসভার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সাস্টেইনাবিলিটি অ্যালায়েন্স এর প্রধান সমন্বয়ক সঙ্কলিতা সোম ও ব্র্যাক আরবার ডেভেলপমেন্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রাথমিকভাবে পৌরসভার ৪টি ওয়ার্ডে পাইলট আকারে এ প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে। ওয়ার্ডগুলো হচ্ছে ১, ৪, ১০ ও ১২ নম্বর ওয়ার্ড।


মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, “শহরের জলাশয়গুলিকে সুরক্ষিত রাখতে এবং একটি স্বাস্থ্যকর ও প্লাস্টিক মুক্ত পরিবেশের জন্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার এখনই সময়। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের সচেতনতা বাড়াতে হবে; যতদিন মানুষ সচেতনতা না বাড়বে, ততদিন আমরা আন্দোলনে সফল হতে পারব না।


বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স (বিএসএ) প্রধান সমন্বয়ক সঙ্কলিতা সোম বলেন, সমগ্র বাংলাদেশের মধ্যে কক্সবাজার নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং সারা বিশ্বে কক্সবাজার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য বিএসএ এই প্রক্রিয়ায় বিনিয়োগ ও সহযোগিতা করবে।


ব্র্যাক আরবার ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড ইমামুল আজম শাহী বলেন, আমরা আমাদের দৈনন্দিন জীবন প্লাস্টিক ছাড়া যেমন চিন্তা করতে পারি না। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের দৈনন্দিন ব্যবহার্য প্লাস্টিক পণ্যগুলোকে যথাযথ ব্যবস্থাপনা। এ লক্ষ্যে আমরা কক্সবাজার পৌরসভার সাথে সমন্বিতভাবে কাজ করবো এবং প্রাথমিকভাবে পৌরসভার ৪টি ওয়ার্ডে পাইলট আকারে এ প্রকল্পের কার্যক্রম শুরু করেছি।


আমরা বিশ্বাস করি, সকলের সহযোগিতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সকলের জন্য কিছু অনুসরণযোগ্য উদাহরণ তৈরি করতে পারবো।

Tag
আরও খবর