মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পাবিপ্রবিতে চিত্র কর্তৃক আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা"

চিত্রাঙ্কন প্রতিযোগিতা



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্ট ভিত্তিক সোসাইটি চিত্র এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা ভাষা ও বাংলাদেশ ১ম আন্তঃস্কুল চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৪। 


উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পাবনা সদর উপজেলার মধ্যে ১০ টি স্কুলকে আমন্ত্রন করা হয়। এতে  প্রায় ৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। 


প্রতিযোগিতার মূল পর্ব নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হয়। এদের মধ্যে  শ্রেষ্ঠ ১২০ টি ছবি ২১শে ফেব্রুয়ারী ২০২৪ইং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগনে প্রদর্শনী করা হয় এবং   প্রতিযোগিতাটিতে প্রতি বিভাগের শীর্ষ ১০ কে পুরষ্কৃত করা হয়।



আয়োজনে বিজ্ঞ বিচারক হিসেবে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মো হাবিবুল্লাহ, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান বিজয় দাশ গুপ্ত, এবং স্থাপত্য বিভাগের প্রভাষক সনজিত কুমার নাথ।  



প্রতিযোগিত টি ২ টি বিভাগে বিভক্ত করে অনুষ্ঠিত হয়।  

 ক বিভাগ ( ৩য় -৬ষ্ঠ শ্রেনী)  এ 

প্রথম স্থান অধিকার করে স্কয়ার কিন্ডারগার্টেন এর ৩য় শ্রেনীর শিক্ষার্থী নাফিজ সাদিক। 

দ্বিতীয় স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মৌনালী হাসান।

৩য় স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী সামিয়া খাতুন।



খ বিভাগ ( ৭ম -১০ম শ্রেনী)  

এ প্রথম স্থান অধিকার করে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী সূবর্ণা আফরোজ।


দ্বিতীয় স্থান অধিকার করে স্কয়ার হাই স্কুল এন্ড এর ৭ম শ্রেনীর শিক্ষার্থী নুসরাত জাহান।  

তৃতীয় স্থান অধিকার করে 

পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী। 


২১শে ফেব্রুয়ারী তে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম, প্রক্টর ড. কামাল হোসেন এবং শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। 


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিত্র এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সৈয়দ ইয়ানুর শাহ।

তিনি বলেন,  চিত্র আমার স্বপ্নের একটি সংগঠন। প্রথম দিকে কর্মক্ষেত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক হলেও এই প্রথম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা প্রতিযোগিতার উদ্যোগ নিয়ে বিপুল সাড়া পেয়ে আমি খুবই গর্ব বোধ করছি।

আয়োজনটির  আহ্বায়ক   হিসেবে ছিলেন সাফওয়াত সানজিদা খান।

আরও খবর