শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চীনে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৫ গাড়ি নদীতে

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-02-2024 03:34:21 pm

দক্ষিণ চীনের নানশা জেলার গুয়াংজুতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেছে একটি সেতু। ওই মুহূর্তে সেতু পারাপাররত গণপরিবাহী বাসসহ ৫টি যানবাহন নদীতে পড়ে তলিয়ে গেছে।


২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।


সিসিটিভির ছবিতে দেখা গেছে, সেতুর একটি অংশ ভেঙে গেছে। জাহাজটি এর নিচে আটকে আছে। জাহাজটি পণ্য বহন করছে বলে মনে হয়নি।


বেইজিং নিউজ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।


সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সেতুটি পুনর্নির্মাণ করার পরিকল্পনা করা হলেও তিনবার তা স্থগিত করা হয়েছে।

আরও খবর