নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

তরুণ লেখক ফোরামের বেরোবি শাখার নেতৃত্বে মমিনুর-হিমেল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 03:25:57 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ বর্ষের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মমিনুর রহমানকে আহবায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান হিমেলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।


বুধবার (১৯ অক্টোবর) সংগঠনটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলাম ও শ্যামল সিদ্দিক এবং গণিত বিভাগের শিক্ষার্থী তমালিকা রায়।


বিজ্ঞপ্তিতে উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে শাখা কার্যনির্বাহী পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


নব-মনোনিত আহবায়ক মমিনুর রহমান বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা অনুমোদন দেওয়ায় এবং আমার প্রতি বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ তরুণ লেখক ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সংগঠনের সম্মান ধরে রাখতে এবং সাফল্যের ধারা বজায় রাখতে সচেষ্ট থাকব। তরুণ লেখক সৃষ্টিতে আমরা অবদান রাখতে চাই।


সদস্য সচিব কামরুজ্জামান হিমেল বলেন, একজন মানুষ একটি সংগঠন নয়, সবার আদর্শিক একত্রিত প্রচেষ্টায় একটি সংগঠন গড়ে উঠে। তরুণদের মাঝে লেখালেখির স্পৃহাকে জাগ্রত করতে এবং দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।


আরও খবর





6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১১ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে