শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

ডোমারে অমর একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ

১৯৫২’র মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস-২০২৪’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে অমর একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আজ।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে ডিবি রোড স্থ ডোমার কেন্দ্রীয় শহিদ মিনারে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস-২০২৪’ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী প্রমুখ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর একে একে উপজেলা পরিষদ, ডোমার থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ বিভিন্ন সরকারি দপ্তর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।

তারপর ক্রমান্বয়ে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন, জাতীয় পার্টি সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বেসরকারি দপ্তর/ব্যাংক, বীমা-সমবায় প্রতিষ্ঠান সহ সাংবাদিক, সামাজিক, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান ও বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা সভাপতি জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে