◾ নিউজ ডেস্ক
চলতি বছর এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে প্রায় ২ লাখ। পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। অথচ ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। সেই হিসাবে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। লিখিত পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ, ৩৭ দিনেই শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যাবহারিক পরীক্ষা, শেষ হবে আগামী ২২ ডিসেম্বর।
২ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
২৩ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
২৫ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২৬ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে