নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুর্গাপুর নগুয়াতে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

দুর্গাপুর নগুয়াতে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন


নেত্রকোনায় মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

নেত্রকোনার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মিলন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর ছেলে মিলন মিয়ার সঙ্গে একই গ্রামের তার মামাতো ভাই রাশিদ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মিলন মিয়া শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে রাশিদ মিয়াও জমিতে আসেন এবং চাষ না করে মিলনকে জমি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ঝগড়া শুরু হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের 

একপর্যায়ে রাশিদ মিয়া কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মিলন মিয়াকে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে রাশিদ মিয়া পালিয়ে যান। পরিবারের লোকজন মিলন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত রাশিদ মিয়াকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর