কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ডাকাতির ঘটনার ৭ দিনের মাথায় লুন্ঠিত মালের আংশিক উদ্ধারসহ গ্রেফতার -৪

ছবি সংগ্রহীত-:
গাজীপুর মহানগরীর পূবাইলে নির্মাণাধীন উন্মুক্ত একটি বাড়িতে ডাকাতির ঘটনাটির ঘটনার ৭ দিনের মাথায় লুণ্ঠিত  মালামালের আংশিক উদারসহ চার ডাকাতকে করেছে মেট্রোপলিটন পূবাইল  থানা পুলিশ। গ্রেফতারকৃত  ডাকাতরা হলো ময়মনসিংহের কোতোয়ালি  থানার -চরহাসাদিয়া গ্রামের মৃত দুলালের ছেলে মো:  ফারুক, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার যোগী শাসন গ্রামেন সাব্বির আলীর ছেলে  সাগর আলী। 
শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস গ্রামের জন শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার। ও একই জেলার গোসাইরহাট থানার গরিবের চর কাজী কান্দি গ্রামের দাদন মিয়ার ছেলে লোকমান। রোববার সকালে গ্রেফতার কৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করে জিএমপি পূবাইল থানা পুলিশ। পরে আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরন করেন। 

এ বিষয়ে জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান বলেন- ঘটনার পর থেকে পূবাইল থানার  উপ-পরিদর্শক হুমায়ূন কবির ও উত্তম কুমার সূত্রধর তাদের সহযোগীদের নিয়ে ৬ দিন ব্যাপী বিভিন্ন জেলায় অভিযান চলিয়ে শনিবার রাতে উল্লেখি ডাকাতদের গ্রেফতার করা হয়। 
তিনি আরো বলেন-লুণ্ঠিত  মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারী রোববার দিবাগত  রাত আনুমানিক  তিনটার দিকে মহানগরীর ৪০ নং ওয়ার্ডের কুদাব মধ্যপাড়া ওকাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে।
এ সময় মুখোশধারী ডাকাত দল সাড়ে ১১ ভরি সোনা, নগদ ১৩হাজার টাকা, দুটি দামীএন্ড্রয়েড মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায় ডাকাতরা। 
ভূক্তভোগী ওকাল উদ্দিন। 

জানান, ডাকাত দলের ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির  পেছনের দিকে মই সংযোগ করে ছাদে উঠে। উন্মুক্ত ছাদ দিয়ে বাড়িতে ঢুকে  বাড়ির চারটি গেট শাবল দিয়ে ভেঙে ফেলে। পরে প্রধান ফটক খুলে নেয়।  ডাকাতেরা ঘরে ঢুকে ভাড়াটিয়াসহ সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মোট সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও ১৩ হাজার টাকা, দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট নিয়া যায়। 

এসময় ডাকাতদলের সবাই মুখোশ পরিহিত ছিল। এ ঘটনায় ওকাল উদ্দিন বাদী হয়ে পূবাইল থানায় ডাকাতি মামলা দায়ের করেন। যার নং-১১।
আরও খবর