নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ইউআইটিএসে ইংরেজি বিভাগের ২৮তম ব্যাচের আয়োজনে প্রথম সেমিস্টার সমাপনী অনুষ্ঠানে জমকালো আয়োজন।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-02-2024 02:50:22 pm

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা আফরিনের সভাপতিত্বে ০১ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, ইংরেজি বিভাগের ২৮ তম ব্যাচ(কেব্দ্রীয় -৫১) কর্তৃক আয়োজিত প্রথম সেমিস্টার সমাপনী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত সকল ক্লান্তি ভুলে গিয়ে নতুন বছর, নতুন উদ্দীপনার মাধ্যমে সাহিত্য চর্চার ব্রত নিয়ে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসি। এছাড়া বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতির মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান আরও প্রানবন্ত হয়ে উঠে। 


সম্মানিত অতিথিবৃন্দদের শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানায় এবং এরপর অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন ও ব্যাচ ২৮ কে এতো বড় আয়োজনের জন্য উৎসাহিত ও প্রসংশা করেন। প্রথম সেমিস্টার সমাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন সাজানো হয় এবং সেখানে ইনডোর স্পোর্টস এর আয়োজন করা হয়েছিলো যেখানে শিক্ষক- শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। বক্তব্য প্রদানের পর অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে মেডেল ও ক্রেস্ট প্রদান করেন।


পুরস্কার বিতরনীর পর ব্যাচের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সাংস্কৃতিক ধারা ও মননে উন্নীত ইংরেজি বিভাগের ব্যাচ ২৮ তাদের প্রতিভার প্রতিফলন ঘটায়। তারা আবৃত্তি, গান, নাচ, কৌতুকের মধ্য দিয়ে শেষ করে তাদের আয়োজন। 


পরিচিত সব মুখের ভিড়ে এবং মনোমুগ্ধকর এক অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে অভিজ্ঞতা, শীতের এই তীব্রতা ও রিক্ততা ছাপিয়ে পরিবেশকে যেনো উষ্ণ করে তুলেছিলো।


অনুষ্ঠানের প্রথম অংশ সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তাবাসসুম তনু। এরপর সঞ্চালনায় ২৮ ব্যাচের আফ্রিদি ও সুমাইয়া ছিল অনবদ্য। সর্বোপরি আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করতে হিমেল, মুনজির, আফ্রিদি, সুরভি, ফাহিমাসহ ব্যাচের বেশ কিছু শিক্ষার্থীর এবং ২৮ ব্যাচের এডভাইজর ও ইংরেজি বিভাগের প্রভাষক শুভ দাসের প্রানোচ্ছল প্রচেস্টা সত্যিই প্রশংসনীয় ছিল। 

আরও খবর