ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গ্যাসের মিটার ভাড়া দ্বিগুণ বৃদ্ধি সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ: রিজভী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-01-2024 07:52:26 am

গ্যাসের মিটার ভাড়া বৃদ্ধির তীব্র সমালোচনা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,


জনগণের ভোটে গেলে গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর চিন্তা করতো সরকার। অযৌক্তিক কারণে মিটার ভাড়া খরচ দ্বিগুণ করা হয়েছে।


তিনি বলেন, সাত জানুয়ারির নির্বাচনের সার্কাসের শাস্তি হিসেবে জনগণের গ্যাসের মিটারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ। অবাধ লুণ্ঠনের উদাহরণ পৃথিবীতে বিরল।


৩১ জানুয়ারি, বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।


তার অভিযোগ, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণের আন্দোলনকে দমিয়ে রাখা হচ্ছে। দলীয় ক্যাডার সিন্ডিকেটের খরচ জোগাতে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করছে সরকার। রাষ্ট্রীয় শক্তিকে নিয়ন্ত্রণে নিয়ে ধরাকে সরা জ্ঞান করছে সরকার।


তিনি বলেন, মিথ্যা-বানোয়াট কথা বলার জন্য আ. লীগ মন্ত্রীদের পুরস্কার দেয়া যেতে পারে। কত হাজার কোটি আত্মসাতের পর দুর্নীতি হিসেবে গণ্য করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য প্রমাণ করে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।


রিজভী বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা মিথ্যা সাজানো শাহজাহান ওমরের বক্তব্যে স্পষ্ট।


কালো পতাকা মিছিলে পুলিশ অতর্কিত হামলা করেছে নেতাকর্মীদের পুলিশ এমন অভিযোগ করে তার প্রতিবাদ জানান রিজভী।


তিনি বলেন, কালো পতাকা মিছিল থেকে সারাদেশে বিএনপির একশর বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। ৪৫৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।


সরকার বলে বেড়ালেও উপজেলা নির্বাচনে নেতাকর্মীদের আগ্রহ নেই আন্দোলনেই উদ্যমী উল্লেখ করে রিজভী আরো বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে পরিণতি কি হবে সেটা জেনেই অবাধ-সুষ্ঠু নির্বাচন দেয় না সরকার। সত্য ন্যায়ের পক্ষে যারা কথা বলে তাদেরই বিএনপির দোসর হিসেবে প্রচার করছে আওয়ামী লীগ।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে