দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অভয়নগরে জেঁকে বসেছে শীত

যশোরসহ দেশে ২২ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে শীত আরো বেশি অনুভূত হচ্ছে। 

অভয়নগরে সকাল থেকেই প্রচন্ড শীত অনুভব হয়। সূর্যের আলো দেখা গেলেও কমেনি শীতের প্রভাব। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা শীতের পোশাক পরে চলাফেরা করতে দেখা গেছে, এমনকি দুপুর গড়িয়ে বিকালেও রাস্তাঘাটে শহর বন্দরে শীতের পোশাক পরে বিভিন্ন শ্রেণি পেশা মানুষের  চলাফেরা করতে দেখা যায়। 

আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। এরপর রাতের তাপমাত্রা বাড়তে পারে।শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন সকাল ৬টায় যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, আবহাওয়া অফিস বলেছে, চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকালে যশোরে শীত কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে ব্যাপকহারে বেড়ে যায়। রাতে করকনে শীতে মানুষ অসহায় হয়ে পড়ে। এসময় শীত ১০ ডিগ্রির নীচে নেমে যায়।

শনিবার আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, যশোরসহ কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানা যায়।

রোববার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবারের পর থেকে পরবর্তী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তীব্র শীত অনুভব করে মসজিদের মুসল্লী  জাহিদুল ইসলাম বলেন, আজ শীত যেন কামড়িয়ে ধরেছে, শিক্ষক আনোয়ার হোসেন বলেন দিনের আলো থাকলেও শীত কিন্তু প্রচুর।

Tag
আরও খবর