চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন কালবৈশাখীর তাণ্ডবে নিভল শিশুর প্রাণ ছাত্র জীবনে আড্ডা নয়, পড়াশোনায় মন দেওয়ার সুযোগ ও সময় ‎মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার মধুপুরে সুজন হত্যার প্রতিবাদে গোপদ গ্রামবাসীর গণমিছিল ও মানববন্ধন শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে জামায়াতের কুরবানির গোসত বিতরণ শ্যামনগরে চামড়ার ক্রেতা সংকট, দুর্গন্ধ এড়াতে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে চামড়া পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে সসহায়-দুস্থ মানুষের মাঝে মেয়র প্রার্থীর কোরবানীর গোশত বিতরণ ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে শেরপুর ধনুট আঞ্চলিক সড়ককে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪ বাঘারপাড়ায় দর্শনার্থীদের নজর কেড়েছে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় শ্রীমঙ্গলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন পৌর প্রশাসক জিয়াউর রহমান দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহার প্রধান জামাত সম্পন্ন

পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজে বিদায়ী সংবর্ধনা সম্পন্ন

সৈয়দ রমিজ উদ্দিন সদ্য সাবেক অধ্যক্ষ পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ।

আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনসহ চার শিক্ষক ও এক কর্মচারিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির মাঠে এ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটির আয়োজন করে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনসহ অন্যান্য বিদায়ীরা হলেন- অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক রমেন্দ্র কুমার দেবনাথ (খোকা স্যার), দিলীপ কুমার দে, জীতেন্দ্র কুমার সরকার ও অফিস সহায়ক অমর চন্দ্র দেব।


বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আরব আলী। সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল বারীর সার্বিক সহযোগিতায়, প্রভাষক মৌমিতা ভট্টাচার্য্য ও ইয়াকুব শাহরিয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদায়ী শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তেরাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিক, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি শচীন্দ্র চন্দ্র সরকার, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাও. নিজাম উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক শরাফত উল্লাহ, সিনিয়র শিক্ষক মুহম্মদ শাহ জাহান, সহকারি শিক্ষক  বদরুজ্জামান খাঁন, মো. সাইফুল ইসলাম, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পঞ্চমী দে, আতিকুর রহমান, দশম শ্রেণির শিক্ষার্থী ইমা আক্তার ও তুষার চক্রবর্তী। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষকবৃন্দের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় বিদায়ী অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দকেও স্মৃতি স্মারক তুলে দেন সৈয়দ রমিজ উদ্দিন।


অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন- প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মাও. তাজুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রুবী রানী তালুকদার।


এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, বিদায়ী শিক্ষক রমেন্দ্র কুমার দেবনাথ (খোকা স্যার), দিলীপ কুমার দে, জীতেন্দ্র কুমার সরকার, বিদায়ী অফিস সহায়ক অমর চন্দ্র দেব, সাতগাঁও জিবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীবাস চন্দ্র বিশ্বাস, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল হাই, বীরগাঁও ইমদাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, অভিভাবক সৈয়দুল হক, ছৈয়দুর রহমান, গোলাম রব্বানী মাসুক, আবদুল আলীম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, প্রাক্তন শিক্ষার্থী মো. আজাদ হোসেন, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ ও  নাহিদ আহমেদ।


এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর