শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

দেখা নেই সূর্যের, কুয়াশাবেল্টে ঢাকা কক্সবাজারের আকাশ

মাঘের কনকনে শীতে বৃষ্টি আর কুয়াশার মেলবন্ধন যেন আটকে দিয়েছে সূর্যের আলোক রশ্মি। চারদিকে হিম বাতাস আর কুঁয়াশার চাদরে ঢাকা। কক্সবাজারে দুপুর গড়ালেও সূর্যের আলো দেখা মিলছে না এখনো।


সারাদেশেই জেঁকে বসা শীতে কাবু হয়ে পড়ছে সাধারণ মানুষ। শীতের তীব্রতায় বাইরে মানুষের আনাগোনা কমেছে। লেপ আর কাঁথা মুড়িয়ে সময় কাটাচ্ছে অনেকেই। খুব বেশি জরুরি কাজ না হলে বাইরে বেরুচ্ছে না সাধারণ মানুষ।


আবহাওয়া অফিস গতকাল কক্সবাজারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিলো। আজকে তাপমাত্রা না কমলেও বৃষ্টির কারণে ঠাণ্ডা আর হিম বাতাস বিরাজ করছে সর্বত্র। সেই সাথে দেখা মিলছে না সূর্যেরও।


আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয় চট্রগ্রামের বিভিন্ন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুয়াশাবেল্ট দ্বারা দক্ষিণাঞ্চলের অনেক স্থান আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ।


Tag
আরও খবর