“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা

পাবিপ্রবিতে রসায়ন সমিতির উদ্যোগে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন সমিতি কর্তৃক জাপানে উচ্চশিক্ষা এবং ন্যানোম্যাটারিয়ালস এক্সপ্লোরিং বিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বিল্ডিংয়ের ৪০১ নং কক্ষে দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, উপস্থিত ছিলেন পাবিপ্রবির রসায়ন সমিতির সভাপতি এবং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ, প্রভাষক মো. কাওসার হোসেইন। এছাড়াও উপস্থিত ছিলেন রসায়ন সমিতির ভিপি ইশারত হোসেন , সাধারণ সম্পাদক শরিয়তউল্লাহ সহ বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা।


সেমিনারে প্রধান আলোচক জাপানে উচ্চশিক্ষা বিষয়ক এডমিশন, শিডিউল, স্কলারশিপ, রিকোয়ারমেন্টস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি রিকোয়ারমেন্টস এর মধ্যে আইএলটিএস স্কোর ৬ বা তার বেশি, রিসোর্চ সামারি, জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগ দিতে বলেন। এছাড়াও তিনি ন্যানোম্যাটারিয়ালস টপিকে তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি ফুয়েল সেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


সেমিনারের এক পর্যায়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে তিনি জাপানে উচ্চশিক্ষা গ্রহণ শেষে জব ফ্যাসিলিটিজ, নাগরিকত্ব, স্কলারশিপ এর ফ্যাসিলিটিজ সম্পর্কে ধারনা দেন।


রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ জানান, এই সেমিনারের মুল লক্ষ্য ছিলো শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী তারা যেন সঠিক একটা গাইডলাইন পায় সেটি নিশ্চিত করা। বিশেষ করে অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করি।


সেমিনার সম্পর্কে জানতে চাইলে বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী প্রিতম কুন্ডু জানান, সেমিনারটির উপস্থাপনা থেকে শুরু করে জাপানে উচ্চশিক্ষার গাইডলাইন যথেষ্ট উপকারী ছিলো। আমিসহ আমার যারা জুনিয়র জাপানে পিএচডি অর্থ্যাৎ উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক তারা গাইডলাইন পেয়েছি।

Tag
আরও খবর