দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অভয়নগরে শীতের সকালে বৃষ্টিতে জনজীবন স্থবির

যশোরের অভয়নগর উপজেলায় প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আলোর মুখ দেখা যাচ্ছে না। সকাল থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। 

যার কারণে সকাল থেকেই এলাকা অন্ধকার। প্রচণ্ড শীতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। একটানা ৪-৫ দিনের শৈত্যপ্রবাহের পর শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষের কর্মজীবন স্থবির হয়ে পড়েছে। 

জনবহুল অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরে মানুষের আনাগোনা ছিলোনা বললেই চলে।

এদিন ভোর থেকেই যশোরের অভয়নগরে বৃষ্টি শুরু হয়। চলে সকাল ১০টা পর্যন্ত। কনকনে শীতের সাথে এ বৃষ্টিতে মানুষ কাহিল হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়তে হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও অফিসগামী মানুষকে। স্থবির হয়ে পড়েছে গোটা জনজীবন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোররাতেই যশোরে আকাশ কালো হয়ে ওঠে। এরপর ভোর সাড়ে ৬টা থেকে বৃষ্টি শুরু হয়। কিছুটা থেমে  যা চলে সকাল ১০টা পর্যন্ত।বৃহস্পতিবারের (১৮ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে অনুযায়ী গত রাতেই বৃষ্টির ছোঁয়া লেগেছে আর সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রাস্তায় লোকজনের চলাচল ছিলো খুবই নগন্য।সকালে বাজারের দোকানপাট তেমন খুলতে দেখা যায়নি।

এদিন সকাল ৬টায় যশোরএলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম।

এদিকে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক বৃষ্টিপাত হতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


Tag
আরও খবর