মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল রুপাতলী এলাকায় ৬ (ববি) শিক্ষার্থীদের উপর হামলা।



বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৬ শিক্ষার্থীদের উপর হামলা ঘটনা ঘটে নগরীর রূপাতলী এলাকায় রবিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সুত্রে জানা যায় একটি রেস্টুরেন্টে খাবার খেতে বসা নিয়ে এ ঘটনা ঘটেছে  আহতরা বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।এ ঘটনায় আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, রসায়ন বিভাগের নাহিদ রাফিন, হিসাববিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় হোসেন। এদের মধ্যে শরিফুল ইসলাম এবং ফারদিন খান প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরলেও বাকিরা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।এ ব্যাপারে আহত শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় আমরা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নগরীর রূপাতলী এলাকায় দুপুরের খাবার খেতে যাই।রেস্টুরেন্টে বসার পর হুট করে স্থানীয় কাউন্সিলরের কিছু অনুসারী সেখানে উপস্থিত হয় এবং দ্রুত খাওয়া শেষ করে টেবিল ছাড়তে বলে। তাদের আচরণে আমাদের খারাপ লাগলে এভাবে কথা বলার কারণ জিজ্ঞেস করতেই আমাদের ওপর চড়াও হয় তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে সাহায্যের জন্য আবেদন জানাই আমরা।আরেক আহত শিক্ষার্থী হৃদয় হোসেন বলেন, আমাদের কিছু ভাই রূপাতলীতে বখাটে যুবকদের হাতে হেনস্তার শিকার হয়েছে এমন সংবাদ ফেসবুকে দেখে দ্রুত সেখানে যাই আমি। এ সময় আগে থেকেই বিপুল সংখ্যক স্থানীয় যুবক সেখানে উপস্থিত ছিলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে আমি মাথায় গুরুতর আঘাত পাই। পরে কয়েকজন গণমাধ্যমকর্মী আমাকে হাসপাতালে পাঠায়।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, আমাদের কিছু শিক্ষার্থী স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়েছে শুনে সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে ছুটে গেছি। তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। ওই এলাকার স্থানীয় কাউন্সিলের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। 

আরও খবর