দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোর-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী এনামুল হক বাবুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল বিপুল ভোটে জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে এনামুল হক বাবুল এক লাখ ৮১ হাজার ২৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের প্রার্থী মো. জহুরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট।

এ ছাড়া তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী এম শাব্বির আহমেদ পেয়েছেন এক হাজার ৬৬৬ ভোট।

ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী মো. ইউনুছ আলী পেয়েছেন ৪ হাজার ১৫৩ ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিত কুমার রায় পেয়েছেন ৫৬৮ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল পেয়েছেন ৪২৩ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ২ লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়া উপজেলায় এক লাখ ৮৭ হাজার ১১২ জন ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬০ জন।

মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। মোট ভোট কেন্দ্র ১৪৯টি।

সহকারী রিটার্নিং অফিসার ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

অভয়নগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোটের ফলাফল এসে পৌঁছলে আনন্দে ফেটে পড়েন এনামুল হক বাবুলের পাশে ঐক্যবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে আনা সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষিরা। এ সময় বাবুল বলেন, ‘নৌকার এই জয় জনগণের, এই জয় আমার নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। তাকে এই জয় উৎসর্গ করছি।’

অভয়নগরের জনগণের মুখে সর্বত্রই এনামুলক বাবলের নৌকার বিজয়ের কথা,আনন্দে ভাসছে অভয়নগরবাসী।অনেক বাধা বিঘ্ন পেরিয়ে এ বিজয় তাই অনেকের মনে  কষ্টের পরে আনন্দটা বেশি পাচ্ছেন বলে অনেকেই মনে করছেন । 


Tag
আরও খবর