লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

কক্সবাজারগামী বেঙ্গল পরিবহন বাস থেকে টাইম বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে এই টাইম বোমাটি উদ্ধার করা হয়।


বাসটির সুপার সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী বাসে উঠেন। পরে বাসটি সায়েদাবাদ এসে থামিয়ে সেখান থেকে কিছু যাত্রী ওঠানো হয়। এরপর যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় যাত্রী গণনা করতে গিয়ে তিনি দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। এক পর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয় ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। এর কিছুক্ষণ পরই পুলিশ এসে যাত্রীদের বের করে নিরাপদে নিচে নামিয়ে এনে বাসের ভেতরে তল্লাশি করে বোমাটি উদ্ধার করে।


পুলিশ জানায়, ৩০ সিটের বাসটিতে ওই এক সিট ছাড়া সব সিটেই যাত্রী ছিল। বোমা সদৃশ বস্ত্র দেখার পর যাত্রীদের সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে যাত্রীদের অভয় দিয়ে সবাইকে বাস থেকে নামিয়ে আনা হয়। পরে বোমাটি উদ্ধার করা হয়।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, শুক্রবার রাতে বেঙ্গল পরিবহনের ওই বাস থেকে বোমা পাওয়া যায়। আমরা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বোমাটি নিষ্ক্রিয় করে।


নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বোমা সদৃশ হিসেবে উদ্ধারকৃত বস্তুটি সত্যিকারের একটি টাইম বোমা ছিল। ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল টিম সেটি নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। এ বিষয়ে তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর