দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

অভয়নগরে যুবলীগের সঙ্গে এনামুল হক বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে যুবলীগ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুল পৃথক মতবিনিময় সভা করেছেন।


নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে শনিবার (৩০ ডিসেম্বর)  উপজেলা ও নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও  পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা আওয়ামীলীগ নেতা হাসানুজ্জামান কাজল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, যুবলীগ নেতা কাজী আহাদুর রহমান মামুন, লুৎফর রহমান বিশ্বাস, পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজি, যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবু, শেখ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন। 

এদিন দুপুরে নওয়াপাড়া কালীবাড়ি মন্দিরে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুল। এ সময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর