বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

খাগড়াছড়িতে কাউন্সিল অব কনজিউমার রাইটসের বাজার অভিযান

খাগড়াছড়িতে কাউন্সিল অব কনজিউমার রাইটসের বাজার অভিযান


মোহাম্মদ এমদাদুল হক  খাগড়াছড়ি প্রতিনিধি:


জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি বাজারে সচেতনতা মূলক প্রচারাভিযান ও বাজারদর মনিটরিং করা হয়েছে।


শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন পাইকারি ও খুচরা মুদি মাল দোকান ও আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।


এসময় কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখার উপদেষ্টা ধীমান খীসা, জেলা সভাপতি এটিএম রাশেদ উদ্দিন, সহ-সভাপতি বিনোদন ত্রিপুরা, সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ, প্রচার সম্পাদক শিমুল দাশ, খাগড়াছড়ি ব্যবসায়ী বাজার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, খাগড়াছড়ি বাজার মুদি দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি তপন কান্তি দেব, সাধারণ সম্পাদক মো. ইউসুফসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রচারাভিযান ও বাজারদর মনিটরিংয়ে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ। তিনি বলেন, 'খাগড়াছড়িতে ১ বছরেরও বেশি সময় ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন কর্মকর্তা নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হলেও তা খুবই কম। এ অবস্থায় বাজারে ব্যবসায়ীদের দৌড়াত্ম বেড়েছে। সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রণ করছে। ব্যবসায়ীরা যেকোনো পন্যের মূল্য নিয়ে যেন কারসাজি করতে না পারে সেজন্য আজকে আমরা কনজিউমার রাইটস 'সিআরবি)র উদ্যোগে বাজারে সচেতনতা মূলক প্রচারাভিযান ও বাজারদর মনিটরিং করেছি।


বাজারদর মনিটরিংয়ে আমরা একেক দোকানে একেক ধরনের মূল্য দেখতে পেয়েছি। একটি দোকানে দেশি পেঁয়াজ ৭০ টাকা পেয়েছি, আবার আরেকটি দোকানে সে একই পেঁয়াজ ১৩০টাকা পেয়েছি। মাত্র ২০০ মিটার জায়গার ব্যবধানে পেঁয়াজ প্রতি কেজিতে ৬০টাকা অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে। কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ পন্য পেয়েছি। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আগামীতে জেলা প্রশাসনের মিটিংয়ে আমারা আজকের অভিযান নিয়ে একটি সুপারিশ মালা জমা দেব।'


সিআরবি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এটিএম রাশেদ উদ্দিন বলেন, 'আমরা সবাই ভোক্তা। ন্যায্য মূল্যে বিশুদ্ধ পন্য পাওয়ার অধিকার আমাদের সবার রয়েছে। কিছু কিছু ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি করছে। যা ভোক্তাদের জন্য কষ্টের। অভিযানে আমরা বিভিন্ন পন্যের যাচাই-বাছাই করেছি। যেসব দোকানে অনিয়ম পেয়েছি তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।'

Tag
আরও খবর