দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

নওয়াপাড়া বাজারে শোভা পাচ্ছে সরিষা ফুলের শাক।

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া বাজারে ক্রেতাদের দৃষ্টি কাড়ছে  লোভনীয় সরিষা ফুলের শাক।

মাঠে মাঠে  হলুদ বরণ চাদরে মোড়ানো সরিষা ফুলের সমারোহ মানুষের মনকে  বিমোহিত করে তুলেছে, তেমনই  বাজারেও ক্রতাদের দৃষ্টি কাড়ছে মজাদার সরিষা ফুলের শাক।

 অভয়নগরের নওয়াপাড়া বাজারে নূরবাগে দৃষ্টি পড়লো সরিষা ফুলের আঁটি  হাতে মশিয়ার মোল্যার দিকে। আনন্দ  চিত্তে সরিষা ফুলের শাক বিক্রয় করছেন উপজেলার  দীঘিরপাড় গ্রামের রাঙ্গার হাট এলাকায় বাড়ি শফিয়ার মোল্যা  । তিনি গত একসপ্তাহ  যাবৎ সরিষার ফুল বিক্রয় করে আসছেন লাভজনক ভাবেই।প্রতিদিন দেড়শো থেকে দুইশ আটি সরিষার ফুল বিক্রয় করছেন তিনি। শংকরপাশা গ্রাম থেকে সরিষা ফুল পেয়ে থাকেন বিক্রয়ের জন্য। সেই কৃষক চার বিঘা জমিতে সরিষা বুনেছেন শুধু সরিষা ফুলের শাক বিক্রয় করার জন্য । কৃষকরা জানান  বৃষ্টির কারণে ফুল ঝরে  গেলে ও শেষের দিকে নতুন করে ডোগাই ডোগাই ফুল ফুটে শোভা বর্ধন করছে।  ক্ষেতের সরিষা গাছ ফুলে ফুলে ভরে গেছে। তবুও ফুলসহ গাছের ডগা কেটে বিক্রয় করছেন বজারে।এভাবেই তিনি সরিষা ফুল বিক্রয়ের উদ্দেশ্যে সরিষা বুনে থাকেন বলে জানা যায়।

বাজারে সরিষা ফুলের ব্যপক চাহিদা রয়েছে। সরিষা ফুল বাজারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রয় হয়ে যায়। বিশেষ করে ব্যবসায়ীরা/ দোকানদারেরা আগ্রহভরে ক্রয় করে থাকে।

তাছাড়া সরিষা ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সরিষা ক্ষেত দেখলে মনে হয় প্রকৃতি যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে মাটিতে। সরিষা বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় মসলা হিসেবে। তমনই সরিষা ফুলের বড়া, ভর্তা, ভাজি  খেতে বেশ মজাদার। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। সারাবছর অন্যান্ন শাকসবজিতো বাজারে পেয়েই থাকে এবং মানুষ খেয়েই থাকে। সরিষা ফুলতো আর সবসময় পাওয়া যায়না, তাই শীতের সময় অন্যান্ন শাকসবজির সাথে  সরিষা ফুলের চাহিদা বেড়ে  যায়, আগ্রহভরে বা শখের বসে সরিষা ফুলের মজাদার ভর্তা,ভাজি ও বড়া খাওয়ার প্রতি ঝুকে পড়ে। বেশ কিছুদিন আগে থেকেই এভাবে নওয়াপাড়া বাজারে সরিষা ফুলের শাক বিক্রয় করতে দেখা যায়। 

Tag
আরও খবর