বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে প্রবীণ-নবীন ছাত্রলীগের পুনর্মিলন

রামগড়ে প্রবীণ-নবীন ছাত্রলীগের পুনর্মিলন


সাবেক প্রাচীন মহকুমা রামগড়ে প্রবীন-নবীন ছাত্রলীগ সদস্যদের পুনর্মিলন  আনন্দ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ ডিসেম্বর)  গোধূলী রেঁস্তোরায় এ পুনর্মিলন অনুষ্ঠিত হয়। 

আশির দশকের  ছাত্রলীগ নেতা  জগদীশ সরকার চম্পক ও নব্বই দশকের জগতালো চাকমার উদ্যোগে এ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন স্থানে নানা পেশায় নিয়োজিত আশি- নব্বই দশকের ছাত্রলীগের সদস্যরা এ পুনর্মিলনে যোগ দিতে রামগড়ে ছুটে আসেন। অনুষ্ঠানে যোগ দেন নবীন সদস্যরাও। রামগড় পৌরসভার প্রাণকেন্দ্রের লেকপার্কের গোধূলী রেঁস্তোরায় পুনর্মিলনী অনুষ্ঠানে আবেগ-আনন্দমাখা স্মৃতি কথা ব্যক্ত করেন প্রবীন-নবীন ছাত্রলীগ সদস্যরা। উপস্থিত সকলেই নিজেদের আবেগ-অনুভূতি একে-অপরের কাছে শেয়ার করেন।

আশির দশকের ছাত্রলীগ নেতা বর্তমানে খাগড়াছড়ির একটি বেসরকারি হাই স্কুলের শিক্ষক জগদীশ সরকার চম্পকের সভাপতিত্বে  পুনর্মিলনী অনুষ্ঠানের প্রারম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রামগড়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা  ও  মহান মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান আহমেদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এছাড়া রামগড়ের  আওয়ামীলীগ ও ছাত্রলীগের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সাংগঠনিক স্মৃতিচারণ করেন, চাইথোয়াই অং চৌধুরি( ক্যজাই), অংপ্রু মারমা(কালা),  বিশ্বজীৎ বড়ুয়া(বাপ্পি), এডভোকেট হেমন্ত  ত্রিপুরা, জগতালো চাকমা,  আনন্দ মোহন বৈষ্ণব, বিক্রম কিশোর  ত্রিপুরা, উজ্জ্বল, ভবতোষ ভৌমিক, মো. শাহ আলম, জয়নাল আবেদীন, আব্দুল মমিন মজুমদার, মো. সালাহ উদ্দিন সুমন, মো. দিদারুল আলম, দেবব্রত শর্মা দেবু, মো. জসিম উদ্দিন চৌধুরি, নুরুল আলম জিকু, ফারুক আহমেদ। নবীনদের মধ্যে  আনোয়ার জাহিদ ছোটন ও  আনোয়ার হোসেন চৌধুরি বক্তব্য দেন।    এছাড়া সাংবাদিক শুভাশীষ দাশ ও মো. নিজাম উদ্দিন লাভলু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রবীন ও নবীন ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণ এবং   বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ভিশন 'স্মার্ট বাংলাদেশ' গঠনে  স্ব-স্ব অবস্থান থেকে  ভুমিকা রাখতে  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর