বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

খাগড়াছড়িতে তৃণমূল বিএনপির প্রার্থীর ওপর হামলা,

খাগড়াছড়িতে  তৃণমূল বিএনপির প্রার্থীর ওপর হামলা, 


মোহাম্মদ এমদাদুল হক খাগড়াছড়ি প্রতিনিধি 


খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচনি প্রচারণা চালানোর সময় তৃণমূল বিএনপি প্রার্থী উশৈপ্রু মারমার সমর্থকদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।


শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার দুধকছড়া এলাকায় এই ঘটনা ঘটে।


এসময় একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস এবং ১২টি মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি তৃণমূল বিএনপির কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে ।


হামলার ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে (প্রসীত) দায়ী করে উশৈপ্রু মারমা বলেন ,‘পানছড়ির দুধকছড়া এলাকার একটি মারমা পাড়ায় উঠান বৈঠক করার সময় ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ এসে হামলা করে। এসময় আমাদের গাড়ি ভাঙচুর ও সমর্থকদের পিটিয়ে জখম করা হয়।’


তবে ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন বিপুল চাকমাসহ ৪ নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ পানছড়িতে সংসদ নির্বাচন বর্জন করেছে। এখানে পার্টি জড়িত নয়। মূলত জনগণই একতরফা নির্বাচনকে প্রতিরোধ করেছে। এই হামলা তারই নমুনা মাত্র । 


পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন আমরা বিষয়টি শুনেছি। তবে এই ঘটনায় এখনো কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। 

Tag
আরও খবর