বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্মাণ শ্রমিক গুরুতর আহত


মোহাম্মদ এমদাদুল হক খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 



খাগড়াছড়ির পানছড়িতে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুইজন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পানছড়ির হারুবিল এলাকায় এ সন্ত্রাসী হামলার  ঘটনা ঘটে।

আহতরা হলেন, আংকুর মিয়া (২৮) ও আব্দুর রশিদ (৪৩)। স্থানীয়রা জানান, কাজ শেষে তিনজন শ্রমিক মোটরসাইকেলে করে পানছড়ি সদরে ফিরছিলেন, সন্ধ্যা ৬টার দিকে হারুবিল এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে এতে আংকুর মিয়ার মাথায় এবং আব্দুর রশিদের হাতে ও উরুতে গুলি লাগলে তারা গাড়ি থেকে পড়ে যায়। 


খবর পেয়ে স্থানীয় বিজিবি আহতদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক  কে  বলেন, অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag
আরও খবর