শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

বাজারে ইলিশ মা‌ছের দাম কিছুটা ক‌মে‌ছে

কক্সবাজার ফিসা‌রিঘা‌টে ইলিশ মাছসহ অন‌্যান‌্য মা‌ছের দাম কিছুটা ক‌মে‌ছে।


ফিসা‌রিঘা‌টে একের পর এক ছোট, মাঝা‌রি ও বড় ট্রলারগু‌লো মাছ নি‌য়ে সাগর‌ থে‌কে ফির‌ছে। শুক্রবার সকা‌লে ঘা‌টে কথা হয়

মা‌ঝি দুলাল জলদাস, মিটন দাসসহ বেশ ক‌য়েকজন জে‌লে‌র সা‌থে। তারা জানান, এখন লা‌ভের মুখ দেখ‌ছেন তারা। একেক‌টি মাঝা‌রি আকা‌রের ইঞ্জিন ট্রলা‌র যেগু‌লো সাগ‌রে ২ দিন অবস্থান ক‌রে সেরকম একে‌কটি ট্রলার ৩ থে‌কে ৪ লাখ টাকার মাছ পা‌চ্ছে ব‌লে জানান জে‌লেরা।

এদি‌কে বড় ট্রলারগু‌লো থে‌কে যেসব ব‌্যবসায়ীরা ছোট ট্রলারে ক‌রে মাছ কি‌নে আনেন তারা জানান, বর্তমা‌নে ছোট আকা‌রের ১ মণ ইলিশ ২০ থে‌কে ৩০ হাজার টাকা, মাঝা‌রি আকা‌রের ইলিশ ৬০ থে‌কে ৭০ হাজার টাকা এবং বড় আকা‌রের ১ মণ ইলিশ ১ লাখ টাকায় কেনা বেচা হ‌চ্ছে।

সাম‌নে সাগ‌রে আরো বে‌শি প‌রিমা‌ণে ইলিশ ধরা পড়‌লে ইলি‌শের মাদ আরো ক‌মে আস‌বে ব‌লে জানান জে‌লে ও মাছ ব‌্যবসায়ীরা।



এদি‌কে, কক্সবাজার ফিসা‌রিঘা‌টে টুনা বা সুরমা মাছ আকার ভে‌দে প্রতি কে‌জি ২০০‌ থে‌কে ৩০০ টাকা, কোরাল ৭০০‌ থে‌কে ১ হাজার ২০০ টাকা, গুইজ্জা মাছ ২৫০ থে‌কে ৪৫০ টাকা, শাপলা পাতা ২০০ থে‌কে ৪০০ টাকা, কৈ কোরাল ৩০০ থে‌কে ৪৫০ টাকা, লাল কোরাল ৬০০‌ থে‌কে ৭৫০ টাকা, মামু‌দ্রিক পাঙাস মাছ ২৫০ থে‌কে ৪৫০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে। পাইকা‌রি ছাড়াও কক্সবাজার ফিসা‌রিঘা‌টে খুচরাভা‌বেও মাছ বি‌ক্রি হ‌চ্ছে। ত‌বে সে‌ক্ষে‌ত্রে ক্রেতা‌দের কে‌জি‌তে ২০ থে‌কে ৫০ টাকা বে‌শি গুন‌তে হ‌চ্ছে।


জে‌লে ও ব‌্যবসায়ীরা আশা কর‌ছেন সাম‌নের দিনগু‌লো‌তে সাগ‌রে আরো বে‌শি মাছ ধরা পড়‌বে। এতে মা‌ছের দম আরো ক‌মে আস‌বে এবং তারা আরো‌ বে‌শি ল‌া‌ভের মুখ দেখ‌বেন।

Tag
আরও খবর