চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

শেয়ালের রস চুরি। জাকারিয়া আহমেদ

Jakaria Ahmed ( Contributor )

প্রকাশের সময়: 28-12-2023 06:34:13 am

কুয়াশার মাঝে শেয়াল

শেয়ালের রস চুরি জাকারিয়া আহমেদ 




শীতের ভোরে ছুটছে শেয়াল 

যাবে মামার বাড়ি

যাবার পথে খেজুর গাছে

দেখলো মেলা হাঁড়ি।

দুষ্ট শেয়াল মিষ্টি হাসে

এদিক-ওদিক ফিরে

একটা হাড়ি নিয়ে যাবে

বিদেশ মামার নীড়ে।

নাচতে নাচতে ছুটছে শেয়াল

রসের হাঁড়ি নিয়ে

মামির হাতে চিতোই খাবে

খেজুর গুড় দিয়ে।

পথিমধ্যে বটের তলায় বসা দেখলো

টম নামের পুলিশ

ঘেউ ঘেউ করার আগে দাওয়াত দিলো

করো না কিন্তু নালিশ।

দাওয়াত পেয়ে খুশি হলো

ছুটছে শেয়াল আর টম

হাঁড়ির উপর বসে চড়ুই

খাচ্ছে রস, বন্ধ করে দম।

আলাপ পেয়ে দুষ্ট শেয়াল

মারলো মাথায় বারি

চড়ুইর গায়ে লাগলো না

ভাঙলো মাটির হাঁড়ি।

দুঃখ পেয়ে কাঁদে দু'জন

শরীর গেলো ভিজে

রসের ঘ্রাণে আসলো পিঁপড়া 

মজা খাবে কি যে!

পিঁপড়া ভয়ে দ'জন মিলে 

দিলো পুকুরে লাফ

চড়ুই বলে," দেখো সবাই, শুনে রাখ

চুরির হয়না মাফ।"

Tag
আরও খবর