কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

পাংশায় স্কুল বাউন্ডারীর কাজে রড ছাড়াই ঢালাই দিয়ে লাপাত্তা ঠিকাদার

পাংশায় স্কুল বাউন্ডারীর কাজে রড ছাড়াই ঢালাই দিয়ে লাপাত্তা ঠিকাদার


পাংশা প্রতিনিধিঃ


পাংশায় স্কুল বাউন্ডারীর কাজে রড ছাড়াই ঢালাই দিয়ে লাপাত্তা ঠিকাদার



রাজবাড়ীর পাংশায় ৩০ লাখ টাকার প্রকল্পের কাজে রড ছাড়াই ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পেয়ে কাজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মাণে এ অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় উপজেলার হাবাসপুর উত্তরপাড়া, চর-ঝিকরী বিশ্বাসপাড়া ও খোদ্দবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়।


অনুমোদিত প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয় ৩০ লাখ ৬৪ হাজার টাকা। কাজটি করছেন মেসার্স ওদুদ মন্ডল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।


মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাউন্ডারি নির্মাণের জন্য বিদ্যালয়ের চার পাশ দিয়ে গর্ত করে বেজ ঢালাই দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত মঙ্গলবার সাড়ে ৪ টার পরে আমরা স্কুল থেকে চলে যাই। পরে আমাদের অনুপস্থিতে ঢালাই দিয়েছে তারা। কাল ইঞ্জিনিয়ার এসে দেখেছে ঢালায়ের মধ্যে রড নাই। তখন আমরাও উপস্থিত ছিলাম। এর পরে কাজ বন্ধ করে দিয়ে গেছে। তবে সঠিক নিয়মে কাজ করার দাবি স্থানীয় ও শিক্ষকদের।


মেসার্স ওদুদ মন্ডল নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের নামের কাজটি করছেন, স্থানীয় নাজমুল নামের এক ব্যাক্তি। তিনি বলেন, মিস্ত্রী কাজ করার সময় ভূল করে রড দেয়নি। তবে ইতিমধ্যে তারা ওই মিস্ত্রীতে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। নতুন মিস্ত্রী দিয়ে ভুল সংশোধন করে। আবার কাজ শুরু করবেন।


এ বিষয়ে কথা বলতে ঠিকাদার ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিছিভ করেন নাই।


উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, তিনি ঢালাই কাজের অনুমোতি দেননি। তারা না জানিয়ে সন্ধ্যার দিকে ঢালাই দিয়েছে। বিষয়টি জানার পর বুধবার গিয়ে দেখেন। বেজ ঢালাইয়ের মধ্যে রড নেই। পরে কাজটি বন্ধ করে দেন। এ বিষয়ে ঠিকাদারকে চিঠি ইস্যু করা হবে।

Tag
আরও খবর