ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের লোগো উন্মোচন

জাতীয় দৈনিক চিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বাংলা দৈনিক ‘রুপালী বাংলাদেশ’। আনুষ্ঠানিক প্রকাশের আগে উন্মোচন করা হলো এর লোগো। 

অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ( রবিবার ২৪ ডিসেম্বর )  সন্ধ্যায় রাজধানির বনানীতে হোটেল শেরাটনের বলরুম এ কেক কেটে লোগো উন্মোচন করা হয় ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুপালী বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমদ ও সম্পাদক-প্রকাশক সায়েম ফারুকী । 

সায়েম ফারুকী বলেন, প্রায় ২যুগ প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করেছি । নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের  অভিজ্ঞতার আলোকে সংবাদমাধ্যম রুপালী বাংলাদেশ  প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। পত্রিকাটির চেয়ারম্যান ও ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী রাসেল  বলেন, কয়েকজন সুহৃদের সহযোগিতায় প্রতিষ্ঠা করতে যাচ্ছি রুপালী বাংলাদেশ। এ প্রতিষ্ঠানে কোনো অন্যায় চাপ কিংবা বাধা থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে আমরা সততা ও সু-সাংবাদিকতার উদাহরণ সৃষ্টি করব।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর মুখপাত্র ও আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমার বিশ্বাস, রুপালী বাংলাদেশ  চ্যালেঞ্জ মোকাবিলা করে সাংবাদিকতার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করবে। বিভিন্ন কারণে গণমাধ্যম মোকাবিলা করছে নানা ঝুঁকি। ঝুঁকি থাকবেই। একাত্তরে আমাদের ঝুঁকি ছিল। আমরা ঝুঁকি মোকাবিলা করেই সফল হয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। ঝুঁকি ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি রুপালী বাংলাদেশ সফলতা পাবে।

বিবিসি বাংলা সার্ভিসের সাবেক বাংলাদেশ প্রধান শাকিল বিন মোস্তাক বলেন, কঠিন সময় পার করছে আমাদের গণমাধ্যম জগত। কিন্তু এই কঠিন সময়েও আসছে নতুন নতুন পত্রিকা। এটি প্রশংসনীয় দিক। আমি বিশ্বাস করি, সততা ও সুসাংবাদিকতার ক্ষেত্রে বড় প্লাটফর্ম হবে রুপালী বাংলাদেশ। 

অনলাইন পোর্টাল প্রতিদিনের খবরের প্রকাশক যোবায়ের ইসলাম শাওন বলেন, ব্যক্তিগতভাবে সায়েম ফারুকী লড়াকু মানুষ। লড়াই করেই তিনি এত দূর এসেছেন, নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রুপালী বাংলাদেশ তার স্বপ্নের গণমাধ্যম। অনেকদিন ধরে তিনি পরিকল্পনা করছেন। নীরবে কাজ করছেন। তার স্বপ্ন ও অধ্যবসায় সফল হবেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিজিএফআই এর পরিচালক (মিডিয়া উইং) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো: কামরুজ্জামান, ডিজিএফআই’র সিনিয়র এডিশনাল ডিরেক্টর (মিডিয়া উইং) ওবায়েদ রহমান, একুশে পদকপ্রাপ্ত লেখক-কবি নাসির আহমেদ। টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান টুকু, এসবির এডিশনাল ডিআইজি আশিকুল হক ভুইয়া (ইমিগ্রেশন ল্যান্ড এ্যান্ড সি), সিআইডির এডিশনাল ডিআইজি মো: রেজাউল মাসুদ (সাইবার এ্যান্ড ক্রাইম মনিটরিং সেল), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, টুরিস্ট পুলিশের এডিশনাল এসপি নাদিয়া ফারজানা, পদ্মা ব্যাংক লিমিটেডের উপদেষ্টা মোহাম্মদ আলী প্রমুখ।

আরও খবর