রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

চৌদ্দগ্রামে ভোট বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বি এন পি.

চৌদ্দগ্রামে ভোট বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বি এন পি.
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের জনগণকে ভোট বর্জনের আহবান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি।

 শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ব্যবসায়ী, গাড়ি চালক ও পথচারী নারী-পুরুষের মাঝে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এরপর তিনি পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল পাটোয়ারী, ইলিয়াছ পাটোয়ারী, কাজী নুর ইসলাম, জসিম উদ্দিন মুন্সী, ইলিয়াছ ব্যাপারী, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান রিপন, জাকির হোসেন, রফিকুল ইসলাম শামীম, দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মহিলাদল সভাপতি গুলশান আরা বেগম পুতুলসহ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তৃণমূল দল, কৃষকদল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আরও খবর