বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

খাগড়াছড়িতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই


খাগড়াছড়িতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই 

মোহাম্মদ এমদাদুল হক খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি ২৯৮ নং আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির নৌকা মার্কার সমথর্নে রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় বলেছেন খাগড়াছড়ির উন্নয়নে সমৃদ্ধির প্রতীক  নৌকা মার্কার কোন বিকল্প নেই। 

 মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। পার্বত্য অঞ্চলের জনগণের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি বলেন গত পনের বছরে  শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে শেখ হাসিনা সরকার পাহাড়ে শান্তি,  সম্প্রীতি  ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আবারো নৌকায় ভোট দেওয়া  আহ্বান জানান। তিনি বলেন এই সরকারের আমলে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলের মত বড় বড় মেগা প্রজেক্ট  বাস্তবায়ন হয়েছে।শনিবার  (২৩ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার, থলিবাড়ি ,১নং রামগড় সদর ইউনিয়নের  লাচারি পাড়া,  লামকু পাড়া, ও রামগড়  বাজারে গণসংযোগ,  উঠান বৈঠক ও পথসভায়  এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে  কাজ করেন বলেই এদেশের আপামর জনগন শেখ হাসিনাকে ভালো বাসেন। গণসংযোগে এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা   আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানান।

গণসংযোগ,  উঠানবৈঠক ও পথসভায় কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির সফর সঙ্গে ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম,জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, আওয়ামী লীগ নেতা উত্তম সরকার প্রমুখ। 

এ সময় রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,  রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই নং পাতা ছাড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সাবেক ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা,আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী,  উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ,মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর