কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শেখ হাসিনা আবার ও ক্ষমতায় আনতে ৭জানুয়ারি সকলকে ভোটকেন্দ্র আহ্বান খাদ্য মন্ত্রীর সাধন চন্দ্র মজুমদার


উন্নয়ন করতে গিয়ে এমন কোন সেক্টর নেই যেখানে প্রধানমন্ত্রী কাজ করেননি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। 

শুক্রবার(২২ ডিসেম্বর) রাতে শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ সংসদ নির্বাচনের গণসংযোগ করতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী কৃষকের কথা মাথায় রেখে সার, বীজ বিনামূল্যে বিতরণ করছেন। সারে ভর্তুকি দিচ্ছে। এমন এক সময় ছিল যখন সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। অথচ তারাই আজকে ভর্তুকি সারের সুবিধা নিচ্ছে। সারের জন্য এখন আর জীবন দিতে হয়না।

মন্ত্রী আরও বলেন, এলাকার মানুষের কথা চিন্তা করে এলাকার উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনেও ভোটারদের উন্নয়নের পক্ষে থাকতে আহ্বান জানান। 

খাদ্যমন্ত্রী বিলের মানুষের উদ্দেশ্যে বলেন, এক সময় বিলের ধারের মানুষের চলাচলের উপযুক্ত রাস্তা ছিল না। এখন তাদের রাস্তাগুলো করে দেওয়া হয়েছে। আগামীতে গ্রামীণ উন্নয়ন কর্মসূচির আওতায় বিলের মাঝ দিয়ে কংক্রিটের রাস্তা তৈরি হবে। যা বর্ষা মৌসুমে ডুবে থাকলেও কোন ক্ষতি হবে না। 

মন্ত্রী সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোন অপশক্তির কাছে মাথানত করবেন না। দেশের সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রেখে উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ৭ জানুয়ারি সকলকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান। 

প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম বুলু প্রমূখ

আরও খবর