দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

অভয়নগরে ভালো কাজে খাবার বিতরণের উদ্বোধন অনুষ্ঠান

দেশকে সুন্দর রাখতে । দেশ থেকে খারাপ কাজগুলো বিতাড়িত করার লক্ষ্যে। অসহায় গরিব  দুঃখী মানুষের উপকারার্থে -

যশোরের অভয়নগরে ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার দুপুরে অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভালো কাজে খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করেন নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পীরজাদা শাহ্ রফিকুজ্জামান, পীরজাদা শাহ্ মকিদ জিলানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, সাংবাদিক কামাল হোসেন, উসমান ও আওয়ামী লীগ নেতা আজিম শেখ সহ আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ। ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, আজ থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে গরীব অসহায় অনাহারীদের মাঝে আমরা ফ্রি খাবার বিতরণ করবো, আজ উদ্বোধন হল, আজ গরীব ভিক্ষুদের মধ্যে ৫০ জনকে খাবার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে সপ্তাহে দুইদিন এই খাবার ফ্রি বিতরণ করা হবে। এই ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় কারা আছে জানতে চাইলে তারা জানান, আমাদের এই সংগঠনের পরিচালনায় কেউ নেই, আমরা ক’জন অভয়নগর-যশোর অর্থাৎ সবাই এই সংগঠনের পরিচালক যার খুশি সে এই সংগঠনে আসতে পারে। এই উদ্যোগকে অভয়নগরের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। অনেক গরিব দুঃখী  খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন। এমন সহযোগিতা পেয়ে আয়োজকদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার জন্য দোয়া করেন। এমন আয়োজনে  খুবই উৎফুল্লবোধ করেন তারা।



Tag
আরও খবর