জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

নেত্রকোনা মদনে গানের আসরে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত


মদনে গানের আসরে চেয়ারে বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার জুয়েল নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় সজিব, জানু, রাহিম ও ফজলুল হক নামের চারজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাতে কাইটাইল গ্রামে গানের আসর বসে। ওই আসরে চেয়ারে বসা নিয়ে বাঁশরী গ্রামের জালেক মিয়ার ছেলে রুমানের সঙ্গে একই গ্রামের ছন্দন মিয়ার ছেলে মাহফুজের তর্ক হয়। পরদিন কাইটাইল বাজারে আবারো তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার সালিশি বৈঠকে বসে। বৈঠক চলাকালে বাঁশরী বাফলা গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জুয়েল, আনোয়ার, সজিব, নূরুদ্দিন, আবু হুরাইরা, জজ মিয়া, ছন্দন মিয়া, মোখলেছ, রবিউল্লাহ ও রাহিমসহ অন্তত ৩০ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে জুয়েলের মৃত্যু হয়।

Tag
আরও খবর