কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শিবচরে নৌকার মাঝির ছুটে চলা শুরু

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 21-12-2023 12:17:43 pm


আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এর ই মধ্যে শুরু হয়ে গেছে প্রতিটি সংসদীয় আসনের সাংসদ সদস্যদের নির্বাচনী দৌড়-ঝাপ। এর ই ধারাবাহিকতায় মাদারীপুর- ১ আসনের (শিবচর) নির্বাচনী প্রচারনা শুরু করেছেন বর্তমান সাংসদ, শিবচরের উন্নয়নের রুপকার ও গন মানুষের নয়নের মনি জনাব নুর ই আলম চৌধুরী (লিটন)। প্রচারনার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তিনি বাশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং এলাকার সাধারন মানুষের সাথে মত বিনিময় করেন। সকাল ১০ টার দিকে তিনি বাশকান্দি ইউনিয়নের প্রান কেন্দ্রে অবস্থিত বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী মত বিনিময় করেন। সেখানে তিনি বর্তমান ডিজিটাল বাংলাদেশ নির্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের ভুয়সী প্রশংসা করেন।



তিনি আরো বলেন, বিএনপি এই দেশের উন্নয়ন চায় না। তারা পেট্রোল বোমার মাধ্যমে দেশের উন্নয়ন ব্যাহত করতে চায়। তারা বহির্বিশ্বের কাছে আমাদের ইমেজ খারাপ করতে চায় বলে বিভিন্ন অযৌক্তিক কারন দেখিয়ে নির্বাচন বর্জন করেছে। তবে এ দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। বাংলাদেশের উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিকল্প নেই তা মানুষ বুঝে গেছে। বক্তব্যের শেষ দিকে তিনি আবারো সাধারন মানুষের কাছে নৌকায় ভোট চান। তিনি নির্বাচিত হয়ে শিবচরে উন্নয়নের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এর পর তিনি বাশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হেটে হেটে ভোট চান। এ সময় তার সাথে ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা: সেলিম মিয়া, যুবলীগ সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, বাশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বয়াতী এবং অন্যান্য নেতাকর্মী। 
আরও খবর