ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

খাগড়াছড়ি আদালতে চট্টগ্রাম সিএমপিতে কর্মরত এ.এস.আই মুন্নীকে সমনজারি স্বামী রেজাউলকে গ্রেফতারী পরোয়ানা


চট্টগ্রাম সিএমপিতে কর্মরত এ.এস.আই জান্নাতুল মাওয়া মুন্নীকে সমনজারি এবং তাঁর স্বামী রেজাউল করিমকে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন খাগড়াছড়ি বিজ্ঞ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফরহান ইস্তিয়াক।

আদালত সুত্রে জানাযায়, ১১ অক্টোবর ২২ইং রামগড় উপজেলার দক্ষিণ গর্জনতলীর বাসিন্দা মোজাফফর আহমদ'র ছেলে মাওলানা কামাল উদ্দীন বাদী হয়ে আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগ  দায়ের করেন। আত্নীয়তার সুত্র ধরে ব্যবসার করা নামে ১৯,৬০,০০০ (উনিশ লাখ ষাট হাজার) টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। টাকা ফেরত চাইলে আজকাল দিবো বলে সময়ক্ষেপণ করে রেজাউল করিম দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমান।এদিকে আসামীর স্ত্রী এ.এস.আই জান্নাতুল মাওয়া মুন্নীও মোবাইল নাম্বার বদল করে যোগাযোগ বন্ধ করে দেন। অভিযোগ সুত্রে জানাযায়, চট্টগ্রাম সিএমপিতে কর্মরত এ.এস.আই জান্নাতুল মাওয়া মুন্নীর যোগসাজশে তাঁর স্বামী রেজাউল করিমকে দিয়ে ব্যবসার ফন্দি করে মামাতো ভাই মাওলানা কামাল উদ্দীনের কাছ থেকে টাকা আত্মসাৎ করে নেয়। বাদী মাওলানা কামাল উদ্দীন ও আসামী জান্নাতুল মাওয়া মুন্নী এবং তাঁর স্বামী রেজাউল করিম উভয়ের স্হায়ী বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী এলাকায়। বাদীর পক্ষে নিযুক্ত আইনজীবী এডভোকেট আক্তার উদ্দীন মামুন জানান আসামীদেরকে ১৪ সেপ্টেম্বর ২২ইং লিগ্যাল নোটিশ দেওয়া হয় আত্মপক্ষের জন্য। চেয়েছিলাম যেহেতু উভয় আত্নীয় বসলে একটা সমাধান হলে কারোই সম্মানহানী হবেনা। কিন্তু আইনকে বৃদ্ধা আঙ্গুলী দেখায়, তাই আদালতের স্মরনাপন্ন হলাম, মহামান্য আদালতের কাছে আমাদের আর্জি বুঝানোর চেষ্টা করেছি , আদালত ১নং আসামী রেজাউল করিমকে গ্রেফতারী পরোয়ানা জারি এবং ২নং আসামী এ.এস. আই জান্নাতুল মাওয়া মুন্নীকে সমনজারি করেন।


Tag
আরও খবর