কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

সুযোগ পেলে সবার সংশয়-সন্দেহ দূর করে দেব: সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-12-2023 02:55:49 am

ক্রিকেট মাঠের সাকিব এখন ভোটের প্রচারে দিন রাত এক করে ফেলেছেন। এর মধ্যেও গণমাধ্যমকর্মীরা আসছেন, ফেরাচ্ছেন না তাদেরও।


মঙ্গলবার মাগুরা জেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা, ডাকবাংলোয় আওয়ামী নেতাদের সঙ্গে বৈঠক, শিক্ষকদের সঙ্গে সভা এবং সন্ধ্যার পর শহরের পথে পথে লিফলেট বিতরণ ও দুয়ারে দুয়ারে ভোট চাওয়া।


এসবের সঙ্গে নিজ বাড়িতে অসংখ্য মানুষের সঙ্গে কুশল বিনিময় তো চলছেই। ব্যস্ততার মাঝেই ক্রিকেটার হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা আর সংসদ সদস্য হতে চাওয়ার পেছনে তার তাড়না ও স্বপ্নের কথা একটি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় খোলাসা করেছেন সাকিব।  


জাতীয় দলের এই অধিনায়ক বলেন, আমি একটা ব্যাপার অনুভব করি যে, মানুষ অনেক সন্দেহ করে, অনেক সংশয় আছে তাদের অনেক ক্ষেত্রেই। প্রতি সিরিজের আগেই যেমন দেখা যায় যে আমি খেলব কি না বা দেশে আসব কি না, এরকম কিছু চলতেই থাকে। তবে দিনশেষে সব ঠিকঠাকই হয়।


সবার প্রতি অনুরোধ থাকবে সেই সন্দেহ না করতে। যদি সুযোগ পাই (সংসদ সদস্য হওয়ার) সবার সন্দেহই দূর হয়ে যাবে। আমার কাছে মনে হয়, এখান থেকে আমার পাওয়ার কিছু নেই। দেওয়ার অনেক কিছু আছে। সেই জায়গা থেকে আমি কেবল দিতেই পারি। চেষ্টা করব, আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার। 


আর যেটা বললাম, যাদের মনে সন্দেহ-সংশয় আছে, সেসব না রাখতে। ৭ জানুয়ারি এসে ভোট দিতে। সেটা আমাকে হোক বা অন্য কাউকে। তাদের ওপরই সিদ্ধান্ত, পরের ৫ বছরের জন্য তারা প্রতিনিধি নির্বাচন করবেন। তবে সবাই যেন আসেন ভোট দিতে।


আমরা অনেক সময় এই দায়িত্ববোধও কম মনে করি। অনেকেই মনে করেন ‘দিলাম ভোট বা না দিলাম’। আমি ছোটবেলা থেকেই মনে করি, এটা আমার অধিকার, আমার দেওয়া উচিত। সেটা যখন আমি রাজনৈতিক কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নই, তখন থেকেই।


প্রথম থেকেই এই উপলব্ধি আমার ছিল। বাইরে যখন যাই, দেখি যে বিদেশে ভোট নিয়ে ওদের কতটা আগ্রহ এবং কতটা ফোকাসড ওরা। আমাদের দেশের প্রেক্ষাপটে লোকে ওভাবে চিন্তা করে না। খুবই সাদাসিধে মানুষ। সবাইকেই তাই অনুরোধ করব, তারা যেন ভোট দেয়, যাকে ইচ্ছা। আমি অনুরোধ করব অবশ্যই আমাকে দিতে। তবে না দিলেও সমস্যা নেই। ভোটকেন্দ্রে যেন আসেন।


আবারও বলছি, মানুষের যে সন্দেহ আছে, সুযোগ পেলে, সব সন্দেহ দূর করতে পারব।