ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

প্রার্থিতা ফিরে পেলেন যশোর-৪ আসনের নৌকা প্রার্থী এনামুল হক বাবুল

নির্বাচন কমিশনের সিন্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরিয়ে পেয়েছেন যশোর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল।

তার করা আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি এনায়েতুর রহিম এর বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

এর আগে নির্বাচন কমিশনের বাতিল করা আদেশ বহাল রাখেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে চেম্বার বিচারপতি তার প্রার্থিতা বহাল রাখেন। আদালতে আবেদন করলে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে প্রতিক বরাদ্দের নির্দেশ দেন উচ্চ আদালত। এনামুল হক বাবুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবি ইউসুফ হোসেন হুমায়ুন ও আইনজীবি শাহ্ মনজুরুল হক।

নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে এনামুল হক বাবুল হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রিটানিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধতা প্রদান করেন। পরবর্তীতে সংসদ সদস্য পদপ্রার্থী সুকৃতি কুমার মণ্ডল মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত বুধবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনে ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল করেন। পরবর্তীতে এনামুল হক বাবুল ১৮ ডিসেম্বর হাইকোর্টে আপিল করেন। মহামান্য হাইকোর্ট মঙ্গলবার নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রাখেন।

এ খবর শোনার পর  অভয়নগর ও বাঘারপাড়ায় আনন্দের জোয়ার বইতে থাকে। তাৎক্ষনিকভাবে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছেন। 

প্রার্থিতা ফিরে পাওয়ায় এনামুল হক বাবুল বলেন, যশোর-৪ আসনে উচ্চ আদালতের আদেশে নৌকার প্রতীক ফিরে পাওয়ায় অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়াবাসী উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। নির্বাচিত হলে অবহেলিত এই জনপদের সর্বস্তরের জনগনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যহত রাখবো। 

Tag
আরও খবর