ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল বহালে অভয়নগরবাসীর নিস্তব্ধতা

উচ্চ আদালতে যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থীতা এবার হাইকোর্টও বাতিল বহাল রেখেছে।

গতকাল থেকে ব্যাপক উৎকণ্ঠের মধ্যে দিয়ে অভয়নগরবাসী অধীর আগ্রহে   অপেক্ষা করছিলো  উচ্চ আদালতে অভয়নগরবাসীর প্রান প্রীয় নেতার প্রার্থিতা ফিরে পাবার আশায়। দুইদিন যাবত ঘাটে মাঠে গ্রামগঞ্জে শহর বন্দরে বিভিন্ন জল্পনা কল্পনার  মধ্য দিয়ে সময় পার  করছিলো অভয়নগরবাসী এর আগে তার বিরুদ্ধে করা ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১৩ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা তার প্রার্থীতা বাতিলের রায় দেন। প্রার্থী বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা সুকৃতি কুমার মন্ডল। এরপর এনামুল হক বাবুল তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেন। সোমবার সকালে হাইকোর্টও তার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। এরই প্রেক্ষিতে তিনি তার নির্বাচনী বৈধতা হারালেন।

এর আগে, এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রনজিত। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনিও আওয়ামী লীগের এ প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ করেছিলেন।সংবাদটি নেতাকর্মিদের কানে পৌঁছাবো মাত্র  অনেক নেতা কর্মী হতাশাগ্রস্থ হয়ে মনোবল ভেঙে পড়ে। এর মধ্যে এনামুল হক বাবুলের আইনজীবীর বক্তব্য শুনে আশায় বুক বেঁধে অধির আগ্রহে অপেক্ষা করছিলো,আজও আবার  উচ্চ আদালতের  প্রার্থিতা বাতিলের রায় বহালের খবর পৌঁছালে নিস্তব্ধতার ছোয়া পড়লো অভয়নগরে।এদিকে তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিলো ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।


Tag
আরও খবর