নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় নৌকার প্রার্থীদের মাথাব্যথার কারণ স্বতন্ত্র প্রার্থী


নেত্রকোনার ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে লড়বেন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় কোন্দলসহ গ্রুপিং এবং আধিপত্য বিস্তারে এই ৪ টি আসনের হিসাব হবে সমানে সমান। যে কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকার প্রার্থীরা।

নেত্রকোনার ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। ছবি: সময় সংবাদ

নেত্রকোনার ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়বেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা।

মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, নেত্রকোনার ৫ টি আসনেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। ফলে ভোটের হিসাবে দেখা যাচ্ছে জটিল সমীকরণ। যার যার যোগ্যতা তুলে ধরে এগিয়ে যাওয়ার লড়াই। দলীয় তৃণমূলে চলছে জনমত বিশ্লেষণ।  তার মধ্যে নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এ আসটিতে নৌকার প্রার্থী আছেন ফুরফুরে মেজাজে।

অন্যদিকে নেত্রকোনা-১, নেত্রকোনা-২, নেত্রকোনা-৩ ও নেত্রকোনা-৫ আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এ চারটিতেই জয়ের ব্যাপারটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নৌকার প্রার্থীদের। দলটির কোন্দল গ্রুপিং বেশ বড় আকারের থাকলেও তা এখন আর প্রকাশ্যে নেই। যদিও দলীয় নেতাকর্মীরা মাঠে একাট্টা হয়ে কাজ করছেন নৌকার পক্ষে। কিন্তু রাজনীতির সমীকরণ মেলালে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠ দখলে এগিয়ে। এদিকে নৌকার প্রার্থীদের মনোবল চাঙ্গা থাকলেও হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। নির্বাচনটি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক দুজন এমপি। বর্তমান সরকারের এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৯ম জাতীয় সংসদের এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর কাদের কোরাইশী ও দশম জাতীয় সংসদের এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু। তারা দুজনই এবারেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন আরও একজন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন।

এদিকে নেত্রকোনা-২ (সদর- বারহাট্টা) আসনে নৌকার প্রার্থী সমজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনেও নৌকার প্রার্থী সাবেক এমপি মোশতাক আহমেদ রুহির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক এমপি জালাল তালুকদারের মেয়ে দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করা জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নৌকার মনোনয়ন নিয়ে উপনির্বাচনে এমপি হওয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র একান্ত সচিব সাজ্জাদুল হাসানের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী শক্তিশালী নেতা শফি আহমেদ থাকলেও তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় জাতীয় পার্টি ছাড়া সেই আসন নিয়ে কোনো মাথাব্যথা নেই।

এদিকে নেত্রকোনা-৫ (পুর্বধলা) আসনের নৌকার মনোনয়ন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মাঠে নামলেও প্রথমে চারজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। পরবর্তীতে স্বতন্ত্র সব প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন আপিল করে প্রার্থিতা ফিরে পান। তিনি কর্নেল তাহেরের ছোট ভাই এবং তিন বারের এমপি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতীক) বড় ভাই। যে কারণে কর্নেল তাহের পরিবারের পক্ষে একজন থাকায় এলাকায় নৌকার প্রার্থীর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আসনটি।

সবকিছু ছাপিয়ে নৌকা বিজয় অর্জন করবে- এমন বিশ্বাস রেখে দলটির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন) বলেন, ‘শেখ হাসিনার ছায়া হচ্ছে নৌকা। আর নৌকার বাইরে কারোর যাওয়ার সুযোগ নেই।’ 

জেলার ৫ আসনে আওয়ামী লীগের মনোনীত ৫ জনসহ মোট প্রার্থী রয়েছেন ২৪ জন। তার মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন ৫ জন। জাতীয় পার্টির ৫ জন। অন্যান্য স্বতন্ত্র প্রার্থী ৯ জন।

আরও খবর
6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

১ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে



6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

২ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে