ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

যথাযোগ্য মর্যাদায় অভয়নগরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

যশোরের অভয়নগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায়  বিজয় দিবস উদযাপিত হয়েছে।  

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য।

অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা। 

 তারই ধারাবাহিকতায় অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে  কার্যক্রম শুরু হয়। একই সাথে সকল সরকারি বে-সরকারি ও আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্টানে স্ব স্ব উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৭টা ৪৫ মিনিটে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, আ.লীগ ও তার অঙ্গসংগঠন, নওয়াপাড়া প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগসহ বিভিন্ন সামাজিক সংগঠন। সকাল ৮টায় স্টেশন বাজারে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন , আ.লীগ ও তার অঙ্গসংগঠন নওয়াপাড়া প্রেসক্লাব ,উপজেলা স্বাস্থ্য বিভাগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সমুহ। দিবসটির দ্বিতীয় অধিবেশনে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম আবু নওশাদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সুশান্ত কুমার দাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় অন্যান্য কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্য দিকে শিশু কিশেষারদের চিত্রাংকন সকাল সাড়ে ১০টায় সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, ১১টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন বিষয়ক আলোচনা সভা, সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধণা।ব্যাপক উৎসব উদ্দীপনা মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। 

Tag
আরও খবর