বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম'র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ

রামগড়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম'র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণ



রামগড়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) রামগড় উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এসএসসি ও এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে "মানসম্মত শিক্ষা গ্রহন, প্রযুত্তিতে দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর ” এ স্লোগানকে সামনে রেখে রামগড়ের বল্টুরাম টিলাস্থ " ত্রিপুরা যুব কল্যাণ সমিতি "র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারী।


রামগড় উপজেলা শাখার সভাপতি চুপান্তি ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ভূবন জ্যোতি বৈষ্ণব, বাত্রিকস-শাখা কমিটির সাবেক সভাপতি ও কার্বারী এ্যাসোসেয়সনের সভাপতি আনন্দ মোহন খোকন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের রামগড় উপজেলা শাখার সভাপতি হরি সাধন বৈষ্ণব, সাংস্কৃতিক সংগঠক- সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা ও পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম'র কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা ও যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক দহেন বিকাশ ত্রিপুরা, অভিভাবক কেশব ত্রিপুরা প্রমুখ।


সভায় বক্তারা বলেন, সরকার যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-২০৩০ অর্জনে কাজ করে যাচ্ছে সেখানে ত্রিপুরা জাতিরা এখনো পিছিয়ে রয়েছে। এর মূল কারণ সুশিক্ষার অভাব ও অসচেতনতা। জাতির অস্তিত্ব রক্ষার্থে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি হতে পারে না। উন্নতি হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তমাল ত্রিপুরা। এসময় কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পাড়ার কার্বারী, অভিভাবকসহ বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। 


আলোচনা সভাশেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - একাদশ শ্রেনীর আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণে মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।



Tag
আরও খবর