নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

খুবিতে ল্যাবরোটোরি ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি আজ ১১ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। 

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। এর সুনাম ও ভাবমূর্তি রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও অবদান গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মী কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞাতা অর্জন করতে পারে। কার্যসম্পাদনের সর্বশেষ কৌশল অর্জন করতে পারে। ফলে তার কাজটিও দক্ষতার সাথে করতে পারে। তাই প্রশিক্ষণ হলো কর্মীর সাফল্যের চাবিকাঠি। প্রশিক্ষণ হলো একটি ধারাবাহিক সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের কার্যসম্পাদন উপযোগী যোগ্যতা, দক্ষতা, সামর্থ্য ও প্রবণতা বৃদ্ধির চেষ্টা করা হয়। যাতে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন নিশ্চিত হয়। কর্মকর্তা-কর্মচারীরা যখন এই ধরনের প্রশিক্ষণে অংশ নেবেন, প্রত্যেকেই তখন দক্ষ মানবসম্পদে পরিণত হবেন। নিজেদের কাজের পরিধিও তখন বাড়বে। 

উপ-উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১; তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের  স্মার্ট সিটিজেন হতে হলে নিজেকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর হতে হবে। শুধু বাহ্যিকভাবে স্মার্ট হলে হবে না, কর্মের মাধ্যমেই নিজেদের স্মার্টনেস তুলে ধরতে হবে। তিনি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। 

উদ্বোধনী অনুষ্ঠানে পর বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আনিসুর রহমান, প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আরিফুল ইসলাম। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি সংশ্লিষ্ট ৩৯ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৩ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে