কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বগুড়ার শেরপুরে ঘরের তালা ভেঙ্গে স্বর্নালংকার ও নগদ টাকা চুরি



বগুড়া শেরপুরে গভীর রাত্রে বাড়ি থেকে সোনা ও নগদ চার লাধিক টাকা চুরি হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে শেরপুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মাঝি পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত রাধা গোবিন্দের ছেলে শ্রী অনন্ত কুমার সরকার (মাষ্টার) (৬৫) বাড়িতে এ চুরিরর ঘটনা ঘটে। অনন্ত কুমার জানান,  তিনি জানান ৬ ডিসেম্বর রাত্রি অনুমান ০১.৩০ ঘটিকার সময় ঘুমিয়ে পড়ি। এরপর রাত্রি অনুমান ২.০০ ঘটিকার পর থেকে থেকে ভোর রাত্রি অনুমান ৫ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা আমার নব নির্মিত বিল্ডিং এর ছাদ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আমার ছেলে অনুপ কুমার সবুজ এর শয়ন করে দরজার লক ভেঙ্গে ওয়্যারড্রপের তালা গ্যাস লাইট দিয়ে গলিয়ে সেখানে থাকা একজোড়া স্বর্নের দুল ওজন অনুমান আট আনা আনুমানিক মূল্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, একটি স্বর্নের চেন ওজন অনুমান আট আনা আনুমানিক মুল্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, একটি স্বর্নের হাড় ওজন দেড় ভরি আনুমানিক মুল্য ১,৫০,০০০/ টাকা, স্বর্নের আংটি ছোট বড় আটটি ওজন অনুমান এক ভরি আনুমানিক মুল্য ১,০০,০০০/টাকা, হাতের রুলি এক জোড়ার ওজন এক ভরি আনুমানিক মুল্য ১ লক্ষ টাকা, হাতের বালা একজোড়ার ওজন অনুমান আটা  আনা আনুমানিক মূল্য  ৫০ (পঞ্চাশ) হাজার টাকা, একটি স্বর্নের লকেট ওজন চার আনা আনুমানিক মুল্য ২৫,০০০ টাকা, নগদ টাকার পরিমাণ ৪ (চার) লক্ষ টাকা,

সর্বমোট অনুমান মূল্য ৯,২৫,০০০/ টাকা,(নয় লক্ষ পঁচিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। আমার বাড়ীতে চুরি করার পর প্রতিবেশী পলাশের বাড়ীতে ও শুভাংকরের বাসায় চুরির চেষ্টা করে। কিন্তুু তারা টের পাওয়ার কারনে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ভোর অনুমান ৫.০০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে দেখি যে, আমার ছেলের ঘরের দরজা খোলা। তখন ঘরে গিয়ে দেখি যে,ওয়ারড্রপের তালা গ্যাস লাইট দিয়ে গলানো এবং সেখানে রাখা স্বর্নালংকার ও নগদ টাকা নাই। তখন  শোরচিৎকার করিলে প্রতিবেশী লোকজন আমার বাড়ীতে আসে এবং ঘটনার বিষয়ে জানে ও শোনে।


আরো জানা যায়, একই রাতেই পার্শবর্তি গ্রাম সাতাড়ার আব্দুর রাজ্জাকের বাড়ীতে চুরি করতে গেলেও কিছুই নিতে পারেনি। তার সিসি ক্যামেরায় চোরের গতিবিধি রেকর্ড রয়েছে কিন্ত মাক্স পরে থাকায় তাকে চেনা যাচ্ছেনা। এই চুরির ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেবেন বলে জানান।


এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি চোর চক্রকে ধরতে পুলিশের অভিযান চলছে।

আরও খবর



deshchitro-6a9507cd76b20-310826104917.webp
হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

১ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে