নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি

‘মাটি ও পানি : জীবনের উৎস’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক গবেষণাগারের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় তিনি বলেন, মাটি ও পানি আমাদের জীবনের উৎস। কাজেই মাটিকে সুরক্ষার কোন বিকল্প নেই। পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইফুল আজম খান ও জেলা খামারবাড়ির উপপরিচালক ড. সুকল্প দাস। এতে প্রধান আলোচক ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান। ওইসময় তিনি মৃত্তিকা অবক্ষয়ের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোকপাত করে বলেন, মাটিতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগ না করা এবং যথেচ্ছ রাসায়নিক সার প্রয়োগের কারণে মাটির স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এতে মাটির অম্লতা বেড়ে যাওয়ায় মাটির প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সহজলভ্যতাও কমে যাচ্ছে। ফলে রাসায়নিক সার প্রয়োগ করেও ফসলের প্রয়োজনীয় সাড়া পাচ্ছি না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাফেজা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম। এসময় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা প্রশাসন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর আঞ্চলিক গবেষণাগার ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণসহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর